কালিগঞ্জের নাজিমগঞ্জে ইটের ট্রলির চাপায় প্রতিবন্ধী আহত
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের নাজিমগঞ্জে হাটের ত্রিমৌনির সামনে ইটের ট্রলির চাপায় পঙ্গুত্ববরণ করতে চলেছে বসন্তপুরের প্রতিবন্ধী আব্দুর রশিদ।
(২১ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার নাজিমগঞ্জ হাটের ত্রিমৌহনির এনামুল এন্টারপ্রাইজের দোকানের সামনে মথুরেসপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদ অপর দিক থেকে আসা ইটের ট্রলির চাকার ভিতরে তার ডান পা চলে যায়। মুহূর্তের মধ্যে থেতলে পায়ের ডান গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আশেপাশের লোকজন ছুটে এসে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সংবাদ দিলে আব্দুর রশিদকে নিয়ে চিকিৎসার জন্য কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে সম্ভবত তার ডান পা কেটে ফেলা লাগতে পারে।এদিকে উপজেলা জুড়ে ট্রলি, নসিমন, করিমন, টমটম হনুমানগাড়ি, ডাম্পার গাড়ি সহ যতসব অবৈধ যানবাহনের দখলে এখন রাস্তাঘাট।
বৈধ যানবাহনের কোন পাত্তায় যেন নেই রাস্তায়।অবৈধ যানবাহনের দৌড়াত্বে জনজীবন যেন পিপড়ার মত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম নজরদারি রাখার পরেও কিছুদিন পরে যেন অদৃশ্য শক্তির বলে স্বাভাবিক হয়ে ওঠে অবৈধ যানবাহনের দৌরiত্ব।

