অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয়ের দোকান উদ্বোধন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ পোস্ট অফিস মোড়ে ভেটেনারি শপিং এ এখন দুধ বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের প্রথম দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে দুধ বিক্রয় কেন্দ্রের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন প্রমুখ।এখান থেকে মাসব্যাপী রমজান মাসে এখানে সুনাম মূল্যে খাঁটি গরুর দুধ ও ডিম পাওয়া যাবে ভেটনারী দোকান উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এমনটি জানালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *