সাতক্ষীরায় নাসির সিনটেক্স মটরসের নতুন শাখা উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নাসির সিনটেক্স মটরস। মঙ্গলবার বিকেলে শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার শুভ উদ্বোধন করা হয়।
সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মমিনুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির গ্রুপের বিভাগীয় ম্যানেজার ইমরান খান, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আহমেদ, ইউনিয়ন ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ফিরোজ হায়দার, সাতক্ষীরা নেট সার্ভিসের স্বত্বাধিকারী হাফিজ আল আসাদ শান্নু, রানী ইন্টারন্যাশনালের মিনহাজ আমিনুর রহমান সোহেল এবং ইকো হ্যাভেনের স্বত্বাধিকারী ও নাসির সিনটেক্স মটরসের স্থানীয় ডিলার তৌফিক আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবু, সাকিব জামান, আবিদ হাসান, ইয়াসিন আরাফাত এবং নুসরাত জাহান।
সংশ্লিষ্টরা জানান, এই শোরুমে এখন থেকে পরিবেশবান্ধব ব্যাটারি চালিত বাইক এবং নাসির গ্রুপের ১০০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘পেজো’ এর সকল মডেল ও কালারের স্কুটার ও বাইক এখন থেকে সাতক্ষীরাতেই মিলবে।

