অনলাইনধর্মসদরসাতক্ষীরা জেলা

মাহে রমজানের আগমন: ধুলিহর ফোরকানিয়া মক্তবের স্বাগত মিছিল

মেহেদী হাসান শিমুল: আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা বজায় রাখুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ধ্বনিতে মুখরিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাড়া মহল্লা।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে মাহে রমজানের প্রথম রোজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের কমলমতি ছাত্র-ছাত্রীরা আজ ১৮ই ফেব্রুয়ারি সকাল ০৭ টার সময় গোবিন্দপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় স্বাগত মিছিল অংশগ্রহণ করে। শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই মিছিলের অংশগ্রহণ করে।

এ বিষয়ে গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের দায়িত্বরত শিক্ষক ওস্তাদ মাওলানা আব্দুল করিম জানান প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে সচেতন করার জন্য আমাদের এই স্বাগত মিছিল। পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা চায়ের দোকান ও ধূমপান থেকে বিরত রাখার জন্য এবং সামাজিকতা রক্ষার জন্য আমরা সকলকে চেষ্টা করব এটাই আমাদের মূল লক্ষ্য ।

রমজান উপলক্ষে স্বাগত মিছিল কে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগ সমাজের ইতিবাচক প্রভাব বিস্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *