তালায় অমর একুশে ফেব্রুয়ারি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রস্তুতিমূলক সভা
এম এ মান্নান: তালায় অমর একুশে ফেব্রুয়ারি এবং মাহে রমজান যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় তালা উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলার বিভিন্ন সরকারি অফিস প্রধান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি,স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি বিষয়ে গুরুত্ব আরোপ করে, তারাবি, সাহরি ও ইফতারের সুষ্ঠু ব্যবস্থাপনা জনসচেতনতা বৃদ্ধি পানি, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতি নিশ্চিতকরণ বিষয় বিষদ আলোচনা করেন।

