রাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে ধানের শীষের বিশাল জনসভা

জি এম আব্দুল কাদের, শ্যামনগর : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মনোনীত সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন ধানের শীষের ভোট দিলে আপনারা পাবেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা কারে পাবেন পরিবারের প্রধান মহিলারা। ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। ডক্টর মনিরুজ্জামান কে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা ঘাট পর্যটন খাত, সুপেয় পানি সহ সকল বিষয়ে উন্নয়নের ছয়লাব হবে ইনশাআল্লাহ।
সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বক্তব্যের শুরুতে বলেন আমি এই অল্প সময়ে সকলের কাছে ভোট চাইতে পারিনি, দোয়া নিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চাই। এরপর তিনি বলেন উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নিত করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে পরিণত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এর মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এখন সময় এসেছে পরিবর্তনের। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি,এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *