কলারোয়াতালাপাটকেলঘাটারাজনীতিসাতক্ষীরা জেলা

ভোটে জিতলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার ঘোষণা জামায়াত প্রার্থীর

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: নির্বাচনে কোনো ষড়যন্ত্র বা বানচাল করার অপচেষ্টা যেন সফল না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “নির্বাচনের দিন কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে পাটকেলঘাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করা হবে। এলাকায় যেন মানুষ নিরাপদে বসবাস করতে পারে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত থাকতে পারে—সে লক্ষ্যে আমরা কাজ করব। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় তাদের পাশে থাকবে।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় পাটকেলঘাটার বলফিল্ড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর নুরুল হুদা, বিডিএফ সভাপতি ডা. আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান শামীম, এজিএস মাসুদ রানা ও তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন ভিপি মেসবায়ুল হক শাওন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ড. তৈয়েবুর রহমান, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, অফিস সেক্রেটারি নাহিদ হাসান, মসজিদ মিশনের সভাপতি মাওলানা রেজাউল করীম, পেশাজীবী দায়িত্বশীল শাহ আলম, তালা উপজেলা শিবির সভাপতি জামানুল মান্না এবং পাটকেলঘাটা থানা সভাপতি মোজাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *