শ্যামনগর

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে শ্যামনগরে বিজিবির কড়া নজরদারি

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবে শ্যামনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও তল্লাশি চালিয়েছে বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগরে অবস্থিত বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে টহল জোরদার করা হয়েছে। দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিজিবি সূত্র জানায়, নির্বাচনের আগে ও ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, চোরাচালান ও নাশকতার আশঙ্কা ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিজিবির নজরদারিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের আশা, নিরাপদ পরিবেশে তারা নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *