ধর্মশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে উত্তম শিক্ষক ও শিক্ষার্থী পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: শিক্ষা, ধর্ম ও সম্প্রীতি-এই মূলনীতিকে ধারণ করে গীতা শিক্ষার প্রসার ও মানবতাবোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে উত্তম শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাফিউর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার নাফিউর ইসলাম বলেন, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ শিশুদের মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্যাম প্রসাদ ঘোষ, ফিল্ড সুপারভাইজার সরোজিত বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার পান্না সিংহ এবং কম্পিউটার শিক্ষক দিনেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী উত্তম শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাতক্ষীরা জেলা কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *