অনলাইনদেবহাটারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

ধানের শীষের গণজোয়ার দেখে ‘স্বাধীনতাবিরোধীদের’ মাথা খারাপ হয়ে গেছে: আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে আগরদাঁড়ী ফুটবল মাঠে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, এই আসনটিতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উল্লেখ করে তিনি দাবি করেন, এতে ভোটের সমর্থন কমবে না; বরং বাড়বে। তিনি আগরদাঁড়ী ইউনিয়নকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্স প্রমুখ। সভায় আরও জানানো হয়, শিবপুর ইউনিয়নের এক জামায়াত নেতা নূর মোহাম্মদ অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *