অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার চারটি গুরুত্বপূর্ণ স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন সেনাসদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা তুলে ধরা হয়।

এ সময় সাতক্ষীরা-৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে সার্বিক নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *