অনলাইনতালারাজনীতিলিডসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন ডিসি

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার। নিবির্ঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি জেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জেলার সব উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে ভোট গ্রহণের কারিগরী ও আইনি দিকগুলো তুলে ধরছেন। প্রশিক্ষণ সেশনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, নির্ভুলভাবে ভোটার শনাক্তকরণ, স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা এবং দ্রুত ফলাফল প্রেরণ প্রক্রিয়ার ওপর হাতে-কলমে প্রশিক্ষণের পাশপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তিনি।

পাশাপাশি নির্বাচনকালীন আচারণবিধি প্রতিপালন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকবেলায় করণীয় বিষয়গুলো তুলে ধরছেন। এতে করে ভোটগ্রহণ কর্মকর্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তাঁরা আরও যতœশীল হবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোট গ্রহণ কর্মযজ্ঞে অংশগ্রহণকারিদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।” তিনি আরো বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। ভোটাররা যেন নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন এবং মহিলা ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন। এছাড়া প্রথমবার জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী ভোটার ৫হাজার ৬৮৬ এবং সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন ১৩ হাজার ৮৪ জন। তিনি বলেন, জেলায় ৬০৯টি কেন্দ্রের স্থায়ী ও অস্থাীয় মিলে ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার ৬০৯ টি ভোটকেন্দ্রের মধ্যে সব মিলিয়ে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৯। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের সুবিধার্থে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলার সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *