অনলাইনকলারোয়াসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় চৌদ্দ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৩৩ বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চৌদ্দ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, মাদরা এবং সুলতানপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ঔষধ আটক করে।

বিজিবি সুত্রে জানা যায়, সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বৈকারী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালি নামক স্থান হতে ১০ লাখ ১৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দা মাঠ নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন তালশাড়ী নামক স্থান হতে ৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চশমা আটক করে।

বিজিবি সর্বমোট ১৩ লক্ষ ৮৬ হাজার ৮ শত টাকা মূল্যের ভারতীয় মাদক বা চোরাচালানী মালামাল আটক করে।

৩৩ বিজিবির অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *