কলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলা

বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় কলারোয়ায় দোয়া মাহফিল

কলারোয়া প্রতিনিধি: তালা-কলারোয়া অঞ্চলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শেখ জাকির হোসেন জিকো, শেখ মাসুম বিল্লাহ, আব্দুল মজিদ, মফিজুল ইসলাম, মোজাফফর হোসেন, ইয়াসিন আলী, কনক হোসেনসহ অনেকে। দোয়া মাহফিলে হাবিবুল ইসলাম হাবিবের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত আছেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াবেন- এমন প্রত্যাশা সবার। এ সময় এলাকার সাধারণ মানুষও দোয়া মাহফিলে অংশ নিয়ে তার সুস্থতা কামনায় একাত্মতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *