অনলাইনআশাশুনিকালিগঞ্জতালারাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মুহাদ্দিস রবিউল বাশার

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইসলামী রাজনীতির আদর্শ ও লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নলতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে কর্মসূচির সূচনা হয়। নলতা মোবারক নগর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় তারা ইসলামী রাজনীতির ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সুশাসন ও মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় বার্তা পৌঁছে দেন।গণসংযোগ কালে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন,দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ দুর্নীতি, অবিচার ও বৈষম্যের শিকার। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আদর্শবান নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প নেতৃত্ব জাতির সামনে উপস্থাপন করেছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম, রতনপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী শেখ আলমগীর হোসেনসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ দলের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন,গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া প্রমাণ করে- ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *