তালারাজনীতিসাতক্ষীরা জেলা

তালায় উন্নয়ন,কর্মসংস্থান ও জলবদ্ধতা নিরসনই হবে আমার একমাত্র কাজ- সাবেক এমপি হাবিব

এম এ মান্নান, তালা: সাতক্ষীরা তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, তালা-কলারোয়া অঞ্চলের মানুষ বারবার অবহেলার শিকার হয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। তিনি নির্বাচিত হলে অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তালা উপজেলার দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবেন।

তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা এবং অ্যাডভোকেট মিজানুর রহমান,সাবেক চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, মহব্বত আলী সরদার, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা স.ম ইয়াছিন উল্লাহ, আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তাফা হোসেন মন্টু,সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ,সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইন,মেহেদী হাসান সাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *