জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কুশাখালীতে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কুশখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ৩টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে সদরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে মধ্যে কুশাখালী সিদ্দিকী দালাল এর উঠানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব বিষয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে নির্বাচনকালীন ভোটারদের আচরণবিধি এবং ভোটারাধীকার সম্পর্কে অবহিত করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। এসময় উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম এলার্ট টিম সভাপতি শেখ মাহবুবুল হক ও গ্রামপুলিশ অমল দাশ।
সভায় বক্তরা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে দেশের সর্বসাধারণের ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য। প্রান্তিক জনগোষ্ঠী ভোটারদের সচেতন সৃষ্টি করে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা এবং জাতীয় সিদ্ধান্তে গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকা উচিত। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত রাখা এবং গুজব রোধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় কুশাখালী মধ্যে পাড়ার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

