অনলাইনরাজনীতিসদরসাতক্ষীরা জেলা

২৭ জানুয়ারি জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আল-আমিন ট্রাস্টে দলটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ জানুয়ারি সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাংবাদিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *