অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের খেলার মাঠে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন। আয়োজক সূত্রে জানা গেছে, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের চিফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, শেখ আব্দুল আলিম, মো. শরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর মো. মোস্তাফিজুর রহমান, মোস্তফা বাকীবিল্লাহ, আসমাতুল্লাহ, আসাদুজ্জামান, রুদ্র চৌধুরী, ডেইজি সুলতানা, রেজওনা সুলতানা, মিফতাহুল জান্নাত, মল্লিকা পালসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা।

এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *