তালায় দুটি দলের নির্বাচনীয় কার্যালয়ে ১০ হাজার টাকা জরিমানা
এম এ মান্নান,তালা: সাতক্ষীরা তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে গেট এবং বিএনপি’র তালা উপজেলা কার্যালয়ে আলোকসজ্জা করে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি নির্বাচনী কার্যালয়কে সতর্কতা সহ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে নির্বাচনী আইন মেনে চলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

