কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে ৪ টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
মাসুদ পারভেজ কালিগঞ্জ: পেশ ইমাম, মোয়াজ্জিন ও খাদিম পদে ২ জনসহ মোট ৪ টি পদে কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা ২০২১ অনুযায়ী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গত ২৩-১২-২৫ ইং তারিখে১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নং স্মারকে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এর প্রেক্ষিতে ৪ টি পদে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে শনিবারের পরীক্ষায় ইমাম পদের ১৯, মোয়াজ্জিন পদে ৮, খাদেমের ২ টি পদে ১২ জন সহ মোট ৩৯ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ টি পদে ৮ জন প্রার্থী অনুপস্থিত থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং কালিগঞ্জ মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল হাসান খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

