আশাশুনিকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেওয়ায় সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক এমপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর শাখা সেক্রেটারি মেহেদী হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও নাসির উদ্দিন, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারীসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।সংবর্ধনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল সোহরাওয়ার্দী উদ্যান মাঠ থেকে শুরু হয়ে কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *