অনলাইনআশাশুনিকালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

আমি নির্বাচিত হলে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না -সাবেক এমপি কাজী আলাউদ্দিন

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন নির্বাচনী উঠান বৈঠকে বলেছেন, আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। জনগণের অধিকার, সম্পদ ও সম্মান রক্ষায় আমি সব সময় দৃঢ় অবস্থানে ছিলাম, আগামীতেও থাকবো। জনগন ও আমার মাঝে কোনো ব্যাক্তি নেই, সরাসরি তাদের সমস্যা আমাকে বলতে পারবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দিন আরও বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা-পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে আমি অতীতেও করেছি, ভবিষ্যতেও এটিই হবে আমার প্রথম দায়িত্ব।

এ সময় তিনি বলেন, আমি এই দূর্গত থালনায় একটি সাইক্লোন সেল্টার করে দিয়েছি, মন্দিরে মন্দিরে একাধিকবার অনুদান দিয়েছি। নির্বাচিত হলে এই এলাকায় আরও ২টি সাইক্লোন সেল্টার করার ব্যবস্থা করবো, শিক্ষার মান উন্নয়নে কাজ করব।তিনি দাবি করেন, তার তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। দখল ও চাঁদাবাজি রোধে অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের একক প্রচেষ্টায় ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল কবীর পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, রতনপুর বিএনপির সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের সাবেক আহবায়ক সোহাগ প্রমুখ। উঠান বৈঠকে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ বলেন আমি নির্বাচিত হতে পারলে এই জনপদে থাকবেনা কাঁচা রাস্তা, স্বাস্থ্যসেবা, সাইক্লোন সেল্টার নির্মানসহ নাগরিক সেবা যথাযথ ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার মানুষের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ।

সভায় অন্যান্য বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে থালনার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ শতশত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *